সম্পর্কিত

প্রাচীন নেশা চোখে -
পোড়াই শস্য, মধ্যবিত্ত নদী
আগুন বিলাসে সাজাই চিতা।

অধিকারে অভিমান -
ফেলেছে প্ররোচনার তাঁবু।

মাধুকরী শেষে যখনই ছুঁয়েছি -
ভিক্ষান্ন, পেটের চিৎকার,
তন্ত্রী বেয়ে নেমেছে অভিশাপ
সম্পর্ক নিয়েছে ঘাতক ভূমিকা...

মন্তব্যসমূহ