হেমন্তের কৃষক
নীরব ছায়ারা ফুরিয়ে এলে
দেবদারু গুছিয়ে রাখে শোক...
ইচ্ছেরা তীক্ষ্ণ ক্ষিদায় জেহাদি হলে
খামার জুড়ে অসুখের উচ্ছিষ্টে
আয়োজন কৌশলী চড়ুইভাতির।
কাজুবন ঘেমে ওঠে স্তব্ধ দুপুরে
শ্রান্তি চুঁইয়ে পড়ে রোদ্দুর বেয়ে
ফোঁটা কয়েক শিউরে ওঠা শিয়রে
শিকার শেখে হেমন্তের কৃষক...
দেবদারু গুছিয়ে রাখে শোক...
ইচ্ছেরা তীক্ষ্ণ ক্ষিদায় জেহাদি হলে
খামার জুড়ে অসুখের উচ্ছিষ্টে
আয়োজন কৌশলী চড়ুইভাতির।
কাজুবন ঘেমে ওঠে স্তব্ধ দুপুরে
শ্রান্তি চুঁইয়ে পড়ে রোদ্দুর বেয়ে
ফোঁটা কয়েক শিউরে ওঠা শিয়রে
শিকার শেখে হেমন্তের কৃষক...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন