তোমার প্রতি
হে অনিমিক পথ -
থেকোনা আলুলায়িত লুটিয়ে
ছায়াহীন বৃক্ষ সামিল হও
বৈরাগ্যের একতারাতে ।
স্বজন হত্যার ক্লান্তিতে -
বুক ধু ধু কুরুক্ষেত্র
প্রতারিত কর্ণের ধৃষ্টতা ক্ষমাহীন
নিভৃতে তুমিও কন্ঠী সেরে রাখো।
জীবনের গান গাইতে বল
লিখতে বল প্রেমের কথা
অথচ, আজও তুমি -
অত্যাচার প্রত্যাশী ।
দাসত্বের নেশায় রমণী হয়ে বাঁচো
মায়ের মত প্রেমিকা হতে পারোনি...
থেকোনা আলুলায়িত লুটিয়ে
ছায়াহীন বৃক্ষ সামিল হও
বৈরাগ্যের একতারাতে ।
স্বজন হত্যার ক্লান্তিতে -
বুক ধু ধু কুরুক্ষেত্র
প্রতারিত কর্ণের ধৃষ্টতা ক্ষমাহীন
নিভৃতে তুমিও কন্ঠী সেরে রাখো।
জীবনের গান গাইতে বল
লিখতে বল প্রেমের কথা
অথচ, আজও তুমি -
অত্যাচার প্রত্যাশী ।
দাসত্বের নেশায় রমণী হয়ে বাঁচো
মায়ের মত প্রেমিকা হতে পারোনি...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন