হিজলের বুকে হামাগুড়ি দেওয়া দামাল ছায়া।দেবদারু পাতা বেয়ে নামে ক্লান্ত গোধূলি।শিরিষ ফুলের মত উজ্জ্বল অন্ধকার।এসবই আয়োজন আড়াল মেখে থাকার।
চঞ্চল ডুমুরের পাতায় মেধাবী জোনাকির নিভে যাওয়া।দলিত ঘাসের ক্ষতে শিশিরের প্রলেপ।কুয়াশায় ভিজে যাওয়া প্যাঁচাদের শিকারের কৌশল।
দেখতে দেখতে ফুরিয়ে আসছে রাত।গুপ্ত গর্ত থেকে বেরিয়ে আসছে সাংসারিক আলোচনা ও সম্ভাবনাময় মৃত্যু।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন