হননের পাদদেশে আশ্চর্য পিপাসা
নৈবিদ্য সাজানো তারই মুগ্ধ স্নানে...
রেখেছ এ কি দুঃসহ আকুতি
উপোষী বন্দরে
এসো ছুঁয়ে দেখি সেসব ফকিরি উল্লাস...
নাহয় থাক কিছু ঋণ ছায়ার কাছে
পড়ে থাক উন্মাদ দহনের কলরব
গোছাও শুধু বাকলে লুকোনো নীরবতা...
প্রার্থনা জড়ানো হাত ধুয়ে নাও
আঙুলে আঙুলে জন্মাক অরণ্য...
শব্দ কোলাজ - ইন্দ্রজিৎ
নৈবিদ্য সাজানো তারই মুগ্ধ স্নানে...
রেখেছ এ কি দুঃসহ আকুতি
উপোষী বন্দরে
এসো ছুঁয়ে দেখি সেসব ফকিরি উল্লাস...
নাহয় থাক কিছু ঋণ ছায়ার কাছে
পড়ে থাক উন্মাদ দহনের কলরব
গোছাও শুধু বাকলে লুকোনো নীরবতা...
প্রার্থনা জড়ানো হাত ধুয়ে নাও
আঙুলে আঙুলে জন্মাক অরণ্য...
শব্দ কোলাজ - ইন্দ্রজিৎ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন