শান্ত হয়ে জ্বলে গ্রামীণ দুপুর ঘুঘুর আদরে
গাভীর পায়ে পায়ে ওড়ে ঘাস ফড়িং
খুঁটে খায় সন্ন্যাসী বক...

মাছি ভনভনে স্তব্ধতায় ঠোঁট ঘষে
ব্যথা খোঁড়ে একাকী বুনোহাঁস
শ্যাওড়া পাতার মত মেঘ
ঘন হয়ে বসে দৃশ্য ঘেঁষে...

বৃদ্ধ নিমের পাদদেশে
রেখেছি যাদের মাটির চাদরে ঢেকে
শিশু ঘাস নকশা বোনে ওখানে
বিক্ষত চোখে ব্যথা নদী হয়ে ওঠে...

মন্তব্যসমূহ