এখনও বেঁচে আছি যারা
নিরুপদ্রব দিনের মত ছায়া বুকে
বিস্মৃত হাভেলির বারান্দায়
তাদেরই কেউ কেউ জানে খাড়াই
বাঁচিয়ে রেখেছে কারা কোন প্রয়োজনে !

আমাদের পরিজন, প্রতিবেশী যারা
খুন হয়েছিল গতকাল রাতে
রুখে দাঁড়ানোর ছাই লেগে আছে
শ্মশানযাত্রি আধপোড়া মৃত চোয়ালে...

মন্তব্যসমূহ