মার্জার সভা
ফসলহীন মাঠে আজ রাতে বসবে মৃত বেড়ালদের আপাতকালীন সভা।
ক্ষয়ে যাওয়া মাড়ি,ন্যাংটো পাঁজরা,আধপচা ভুঁড়ি এবং শানানো থাবা নিয়ে হাজির থাকবে মার্জার প্রধান। সভায় গ্লাসে গ্লাসে পরিবেশন করা হবে কীটনাশক কারণ কীটনাশক এখন গোপনীয়তা রাখছে না হত্যায়।প্লেটে প্লেটে সাজানো থাকবে ধিক্কার ও প্রতিশোধ যা একদিন মাছ ও দুধ চুরির অপরাধে ওদের দেওয়া হয়েছিল।
আজ রাতে মার্জার প্রধান ঘোষণা করবেন একটি সুরক্ষিত রাষ্ট্রের কথা,যেখানে থাকছে না কোন ভদ্র ও গোপন রান্নাঘর। থাকছে না কোন আততায়ী গৃহস্থ। থাকছে না সন্ত্রাসী নাশকতা সমৃদ্ধ ওষুধ দোকান...
শব্দ কোলাজ - ইন্দ্রজিৎ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন