শুনতে পাচ্ছো কোলাহল?
ঝিঁঝি বলছি -
উষ্ণায়ণের বাগান থেকে
যার গান স্বরলিপি বহির্ভূত
যার কান্নায় কান রাখোনি
তবুও, শোনাতে চেয়েছি
ক্রুর প্রগতির ইতিহাস
অপ্রাপ্য'কে হাসিল করার কুটিল হিসেব।
যুদ্ধ ধ্বস্ত এই পালকে রাখুন বিস্মরণ
জাগ্রত চোখে রাখুন অন্ধত্ব
ছাইয়ের মতো উড়িয়ে দেব
প্রতারিত স্বজনের কবরে কবরে...
ঝিঁঝি বলছি -
উষ্ণায়ণের বাগান থেকে
যার গান স্বরলিপি বহির্ভূত
যার কান্নায় কান রাখোনি
তবুও, শোনাতে চেয়েছি
ক্রুর প্রগতির ইতিহাস
অপ্রাপ্য'কে হাসিল করার কুটিল হিসেব।
যুদ্ধ ধ্বস্ত এই পালকে রাখুন বিস্মরণ
জাগ্রত চোখে রাখুন অন্ধত্ব
ছাইয়ের মতো উড়িয়ে দেব
প্রতারিত স্বজনের কবরে কবরে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন