কতবার রেখেছ হৃদয় শানিত কুঠারে
রেখেছ চোখ আত্মঘাতী আঁধারে?
হে জন্মান্ধ কুঠার -
স্নানে'র উল্লাস করেছে ঋণী তোমায়
কৃতজ্ঞতাও রেখেছে ছায়া কামারশালে...
ধ্যানস্থ বৃক্ষের বাকল খুলে দেখো
পুড়বার আগে ফেনিয়ে উঠছে পোড়াবার প্রার্থনা
বিশ্বাস তবুও জন্মায় মৃত্যুর আগে...
কুঠারের টুঁটি ছেড়ে একবার
হাত ধরো, হাত বাড়ানো ছায়ার
হেঁটে এসো অতীত সরণী
শৈশব সেখানে এখনো যে মালী...
রেখেছ চোখ আত্মঘাতী আঁধারে?
হে জন্মান্ধ কুঠার -
স্নানে'র উল্লাস করেছে ঋণী তোমায়
কৃতজ্ঞতাও রেখেছে ছায়া কামারশালে...
ধ্যানস্থ বৃক্ষের বাকল খুলে দেখো
পুড়বার আগে ফেনিয়ে উঠছে পোড়াবার প্রার্থনা
বিশ্বাস তবুও জন্মায় মৃত্যুর আগে...
কুঠারের টুঁটি ছেড়ে একবার
হাত ধরো, হাত বাড়ানো ছায়ার
হেঁটে এসো অতীত সরণী
শৈশব সেখানে এখনো যে মালী...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন