ঝমঝমে দুপুর।জানালা জুড়ে স্যাঁতসেঁতে বৃক্ষ।একলা কাক আঁচড়ে নিচ্ছে শোকাহত পালক। হিজলের ভেজা ডানায় ছাতারের বাসি ঝগড়ার ঘ্রাণ। দুঃখ দুপুর গড়িয়ে পড়ছে। গড়িয়ে পড়ছে আলো।

আসন্ন অন্ধকারে কার থাকবে অধিকার?

গোপন গহ্বর খুলে দিচ্ছে বুক। বমির মত ঝলকে ঝলকে বেরিয়ে আসছে শ্বাপদ,শৃগাল,নেকড়ে ও বিকার।জ্বরা ধ্বস্ত প্রতিরোধের বুকে একে দাঁত ও নখের আদর রাখছে।

আমরা ছড়িয়ে পড়ছি রণক্ষেত্রে রক্তের মত...
আমরা ফুরিয়ে যাচ্ছি গোধূলির মত...
আমরা গড়িয়ে পড়ছি ভূমি ক্ষয়ের মত...




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন