পানশালায়

সন্ধ্যা নামলে ঘড়ি কাঁপিয়ে
বৃদ্ধা পানশালা বসে যুবতী হয়ে।

জলোৎসব উল্লাসে ঝরে পড়ে
মুগ্ধ বাজের অশ্লীল তীক্ষ্ণতা
উজ্জ্বল আয়না নিভিয়ে রাখে -
বেহায়া চোখের তীব্রতা...

স্তব্ধ গোপন কথা প্রপাত হয়
ধারাবাহিক পানের মরমিয়া সুরে।
ডুবতে বসা পেটের গোঙানি থামলে
গড়ের মাঠ হাতে গড়াতে গড়াতে
দরজ হাতড়ায় -
অনির্বাণ জানালার সামনে।

মন্তব্যসমূহ