বলি বিষয়ক
সাজানো হলে বলি যূপকাষ্ঠে
প্রণতি রাখে কসাই খড়্গ ওষ্ঠে...
মৃত্যু গন্ধে মাতাল মণ্ডপ
ঢাকের বোলে খুনি উল্লাস
হত্যা গন্ধ ঢাকে ধূপের শ্বাস...
স্তোত্র জুড়ে বসাও স্তব্ধতা
উপোসী গাছের ডালে ডালে
ঘা বেড়েছে বরং মানত ঢিলে...
রেখো না প্রেম হত্যার সংস্কারে
শকুন শানায় অপেক্ষা ভাগাড়ে...
প্রণতি রাখে কসাই খড়্গ ওষ্ঠে...
মৃত্যু গন্ধে মাতাল মণ্ডপ
ঢাকের বোলে খুনি উল্লাস
হত্যা গন্ধ ঢাকে ধূপের শ্বাস...
স্তোত্র জুড়ে বসাও স্তব্ধতা
উপোসী গাছের ডালে ডালে
ঘা বেড়েছে বরং মানত ঢিলে...
রেখো না প্রেম হত্যার সংস্কারে
শকুন শানায় অপেক্ষা ভাগাড়ে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন