চন্দ্রডুবির রাতে
ছেলেটি ক্রিসানথামাম হাতে
জ্বেলেছিলো বুক প্রেমে
কার্তিক শিশিরে রেখেছিলো স্নান...
তারপর -
বুকে নেচেছিল তার শঙ্খচূড়
শরৎরঙা আকাশ নেমেছিল
শরীর জুড়ে,বিষের আদর
বাঁধ ভেঙে ছুঁয়েছিল চোখ...
ছেলেটি ক্রিসানথামাম হাতে
জ্বেলেছিলো বুক প্রেমে
কার্তিক শিশিরে রেখেছিলো স্নান...
তারপর -
বুকে নেচেছিল তার শঙ্খচূড়
শরৎরঙা আকাশ নেমেছিল
শরীর জুড়ে,বিষের আদর
বাঁধ ভেঙে ছুঁয়েছিল চোখ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন