কিছু সন্ধ্যা ধার দিও ক্রিসান্থিমাম
একখানি দেরাজ কিনব
বিশ্বাসের হাড়গোড় গুছিয়ে রাখতে

আর তুমি আফ্রিকান টিউলিপ
ধার দিও কয়েকটা গোধূলী
অশ্বথ পাতার হাততালি কিনব
কেননা -
বিষণ্ণতার সার্কাসে একমাত্র
বন্ধু অশ্বত্থই কান্নার বদলে হাত বাজাতে জানে...

মন্তব্যসমূহ