ভোরের আলো ফুল হয়ে ফুটতে ফুটতে ট্রেণ পেরিয়ে চলল ব্রহ্মপুর...
মাঠের সীমান্তে সার বেঁধে দাঁড়িয়ে নারকেল, তাল প্রহরীরা কেউবা কোমর ভেঙে আবার কেউবা মুণ্ডহীন, কারণ খোঁজারু ভাবনায় হাওয়া লাগল কিছুটা এগিয়ে বিঘা পাঁচেক জায়গায়  য্যানো বুনো দাঁতালের দল তাদের উন্মত্ততা ছড়িয়ে দিয়েছে।চকিত চপলার মতো স্মৃতিপাত্র থেকে ঝিলিক দিলো কদিন আগেই এদিকেই আছড়ে পড়া তিতলি নামক ক্রুদ্ধ বায়ুচণ্ডীর দীর্ঘশ্বাস গাঁথা।মাঠের পর মাঠ বৃক্ষের ছেঁড়া ডানা পড়ে আছে,দীর্ঘকাল যাবৎ মানুষকে ভালোবাসতে ভালোবাসতে ক্লান্ত মহীরূহ য্যানো এলিয়ে পড়েছে মাটিতে।খেজুর গাছের পালকে গাঁথা হয়ে আছে পক্ষী যিশুদের দেহ।মত্ত দেবীর দীর্ঘশ্বাস শুধুই বৃক্ষের হত্যালীলা উদযাপিত করে গ্যাছে।ছুঁয়েও দেখেনি শস্যের অভিশপ্ত শরীর...

মন্তব্যসমূহ