মার্জনা
বিগত যৌবনা যে পুকুর পাড়
চির কামনার ক্ষয় মাখে রোজ
আততায়ী হয়ে ওঠা মাটি
শুষে নেয় যেখানে স্নিগ্ধ বৃক্ষ কোষ
এসো মার্জনা জিরিয়ে নাও প্রস্থান পূর্বে...
হে আগুন, মৃত, খুঁড়ে দেখো
মৃত শমীবৃক্ষের বাকলে সঞ্চিত বারুদ সম্ভার
পড়ে দেখো শুকনো ঘাসের শেকড়
পদাঘাত শোভিত যত নাগরিক ক্ষোভ।
এসো মার্জনা জিরিয়ে নাও প্রস্থান পূর্বে...
রাত অশ্লীল করে তোলে যে ডাহুকী
সে কি প্রেমিকা না কি মৃত্যুপুরীর নর্তকী?
এসো জিরিয়ে নাও ত্রুটির পাশে প্রকৃত মার্জনা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন