আলো
ইদানিং নদীর কাছে যাই না
নির্বিঘ্নে দহন শিখি...
বরং ভাবতে পারো পথ নয়
বেপথু আত্মীয়তা আমার
বিষাদ বাউন্ডুলে...
পাহাড়ি ক্লান্তি লুকিয়ে যত্নে -
ভূমিকম্পের অপেক্ষায় থাকি...
"আমি আছি" বলেছিলে -
পথ সামলে রাখে ভঙ্গুর বুক।
বিষাদে ভাটিয়ালি ঘনালে -
মরা খাল নদী হয় ,
মরশুমী বিকেলে তাই খোঁজ নাও -
কতটা বিকারে ঋতু বদলে যায়...
ভালো থাকার সুত্রানুসারে
আলো তুমিও পথ ভুলে যাও...
নির্বিঘ্নে দহন শিখি...
বরং ভাবতে পারো পথ নয়
বেপথু আত্মীয়তা আমার
বিষাদ বাউন্ডুলে...
পাহাড়ি ক্লান্তি লুকিয়ে যত্নে -
ভূমিকম্পের অপেক্ষায় থাকি...
"আমি আছি" বলেছিলে -
পথ সামলে রাখে ভঙ্গুর বুক।
বিষাদে ভাটিয়ালি ঘনালে -
মরা খাল নদী হয় ,
মরশুমী বিকেলে তাই খোঁজ নাও -
কতটা বিকারে ঋতু বদলে যায়...
ভালো থাকার সুত্রানুসারে
আলো তুমিও পথ ভুলে যাও...
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন