সমস্ত অর্জন বিলিয়ে শেষে
এলিয়ে পড়ে ক্লান্ত ছায়া
আদর বোলায় দীঘি জল
ব্যথা ফোটে শালুক হয়ে...
মরমিয়া ডাহুকীর গান শেষে
হাঁটু ভেঙে উঠে আসে যন্ত্রণা
ভিক্ষুক আঁকড়ে ধরে খাঁ খাঁ
পড়ে থাকা ভিক্ষার ঝোলা...
সন্ধ্যা হাতে ছাতিম গন্ধ
জ্বরা ধ্বস্ত কুটিরে কুটিরে
বিয়োগবিধুর বৈষ্ণবী আখড়ায়
অসুখের খবর নিয়ে ফেরে...
এলিয়ে পড়ে ক্লান্ত ছায়া
আদর বোলায় দীঘি জল
ব্যথা ফোটে শালুক হয়ে...
মরমিয়া ডাহুকীর গান শেষে
হাঁটু ভেঙে উঠে আসে যন্ত্রণা
ভিক্ষুক আঁকড়ে ধরে খাঁ খাঁ
পড়ে থাকা ভিক্ষার ঝোলা...
সন্ধ্যা হাতে ছাতিম গন্ধ
জ্বরা ধ্বস্ত কুটিরে কুটিরে
বিয়োগবিধুর বৈষ্ণবী আখড়ায়
অসুখের খবর নিয়ে ফেরে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন