চিতার সন্তাপ

দহন কেবল নয় আগুন ছাই'ও মাখে
উড়ান শেষে বাতাসের দীর্ঘশ্বাস থাকে...

চঞ্চল যত পাতা, নির্মাণে হৃদয় রেখে
কোন সন্ন্যাসী শোক জ্বালো বৈশাখে...

গান ঠোঁটে পাখীরা ফেরারী কোন পথে
জিঘাংসা হাতে শিকারি মালা গাঁথে...

হত্যার শেষে হিসেব হয় ভ্রূণের শাপ
দাহ শেষে পড়ে থাকে চিতার সন্তাপ...

শব্দ কোলাজ - ইন্দ্রজিৎ


মন্তব্যসমূহ