আলো কমে আসে
উঠোন ঘিরে জমে স্তব্ধতা
পঙ্গু শিশুর হেঁচকি জুড়ে
প্রশ্ন ওঠে -
কতটা এগোল বিজ্ঞান আজ...
বিস্ফোরণে পাখী হয় চোখ
নিভে আসে আলো
অন্ধের হোঁচট থেকে
প্রশ্ন ঝরে -
কতটা এগোল বিজ্ঞান আজ...
ফুরিয়ে আসে দম
পারমানবিক ছাই ওড়ে
বাতাসে কাজল পরত
প্রশ্ন করে -
কতটা এগোল বিজ্ঞান আজ...
পাক খায় বোমারু বাজ
ডানা ছিঁড়ে পাখি ঝড়ে
গর্জে ওঠে অস্ত্র বিজ্ঞান
টুপটাপ মানুষ মরে
চিতা জুড়ে প্রশ্ন জ্বলে -
কতটা এগোল বিজ্ঞান আজ...
উঠোন ঘিরে জমে স্তব্ধতা
পঙ্গু শিশুর হেঁচকি জুড়ে
প্রশ্ন ওঠে -
কতটা এগোল বিজ্ঞান আজ...
বিস্ফোরণে পাখী হয় চোখ
নিভে আসে আলো
অন্ধের হোঁচট থেকে
প্রশ্ন ঝরে -
কতটা এগোল বিজ্ঞান আজ...
ফুরিয়ে আসে দম
পারমানবিক ছাই ওড়ে
বাতাসে কাজল পরত
প্রশ্ন করে -
কতটা এগোল বিজ্ঞান আজ...
পাক খায় বোমারু বাজ
ডানা ছিঁড়ে পাখি ঝড়ে
গর্জে ওঠে অস্ত্র বিজ্ঞান
টুপটাপ মানুষ মরে
চিতা জুড়ে প্রশ্ন জ্বলে -
কতটা এগোল বিজ্ঞান আজ...
ভালো
উত্তরমুছুন